Share this link via
Personality Websites!
যিলহজ্ব ৩৫ হিজরীতে অত্যন্ত নিপীড়িত অবস্থায় তিনি শহীদ হন। (নুযহাতুল ক্বারী, ১/৫৪৪-৫৪৫)
হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ উত্তম চরিত্রের অধিকারী
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবীয়ে রাসূল হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ অনেক উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তাঁর উচ্চ শানগুলোর মধ্যে একটি শান এও যে, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে নিজের চরিত্রের মতো উচ্চ চরিত্রের অধিকারী ইরশাদ করেছেন। সাহাবীয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; শাহজাদীয়ে মুস্তফা হযরত রুকাইয়া رَضِیَ اللهُ عَنْہَا, যিনি হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সহধর্মিণী ছিলেন, একদিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদের ঘরে তাশরীফ নিয়ে গেলেন। প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর শাহজাদীকে ইরশাদ করলেন: বেটি! তুমি আবু আব্দুল্লাহকে (অর্থাৎ উসমানে গণীকে) কেমন পেলে? তিনি আরয করলেন: তিনি অত্যন্ত চমৎকার মানুষ। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَکْرِمِیْہِ فَاِنَّہٗ مِنْ اَشْبَہِ اَصْحَابِیْ بِیْ خُلُقًا অর্থাৎ বেটি! উসমানকে সম্মান করো! নিশ্চয়ই তিনি চরিত্রে আমার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ সাহাবী। (মু'জামু কবীর, ১/৪২, হাদীস: ৯৭)
কন্যাদের স্বামীর সম্মান করতে শেখান!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীস পাক থেকে আমরা ২টি বিষয় শিখতে পারি: (১) প্রথম বিষয়টি দেখুন! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর শাহজাদীকে স্বামীর সম্মান করা শিখিয়েছেন। ইরশাদ করলেন: اَکْرِمِیْہِ বেটি! তোমার স্বামীর (উসমানে গণীর) সম্মান করো!
এ থেকে জানা গেল যে, যাদের কন্যা রয়েছে এবং কন্যারা আল্লাহ পাকের দয়ায় নিজ নিজ সংসারের হয়ে গেছে, তাদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami