Share this link via
Personality Websites!
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
মিসওয়াকের অবশিষ্ট সুন্নাত ও আদব
হযরত ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: চারটি বিষয় বুদ্ধি বাড়ায়: অনর্থক কথা থেকে বেঁচে থাকা, মিসওয়াকের ব্যবহার, সালিহীন অর্থাৎ নেক লোকদের সাহচর্য এবং নিজের ইলমের উপর আমল করা। (ইহইয়াউল উলূম, ৩/২৭) * মিসওয়াক পীলু বা যয়তুন কিংবা নিম ইত্যাদি তেঁতো গাছের হওয়া উচিত। মিসওয়াকের পুরুত্ব কনিষ্ঠা আঙুলের সমান হওয়া উচিত। * মিসওয়াক যখন ব্যবহারের অনুপযোগী হয়ে যায় তখন তা ফেলে দেবেন না, কারণ এটি সুন্নাত আদায়ের উপকরণ; কোনো নিরাপদ স্থানে রেখে দিন বা দাফন করে দিন বা পাথর ইত্যাদি বেঁধে সমুদ্রে ডুবিয়ে দিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মদীনা মুনাওয়ারায় শাহাদাতের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "মদীনা মুনাওয়ারায় শাহাদাতের দোয়া" মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
اَللّٰہُمَّ ارْزُقْنِی شَھَادَۃً فِیْ سَبِیْلِکَ وَاجْعَلْ مَوْتِی فِیْ بَلَدِ رَسُوْلِکَ صَلَّی اللهُ عَلَیْہِ وَسَلَّم
(বুখারী, ১/৬২২, হাদীস: ১৮৯০)
হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাত ও তোমার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শহরে মৃত্যু দান করো। (ফয়যানে ফারুকে আযম, পৃষ্ঠা: ২৮২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami