Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত সাঈদ বিন মুসাইয়িব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন তাবেয়ী বুযুর্গ ছিলেন, অর্থাৎ তিনি সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان দের সাক্ষাৎ ও সাহচর্য লাভ করেছেন। তিনি অত্যন্ত নেককার, ইবাদতগুজার এবং ওলীয়ে কামিল ছিলেন। হযরত আলী বিন যায়েদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: (একদিন আমি হযরত সাঈদ বিন মুসাইয়িব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হলাম) তিনি একজন ব্যক্তির দিকে ইশারা করে বললেন: হে আলী বিন যায়েদ! এই লোকটির চেহারা তো দেখ...!! আমি এগিয়ে গিয়ে দেখলাম, লোকটির চেহারা একদম কুচকুচে কালো হয়ে গেছে। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারণ বর্ণনা করতে গিয়ে বললেন: এই লোকটি মুসলমানদের তৃতীয় ও চতুর্থ খলিফা হযরত উসমান ও আলী رَضِیَ اللهُ عَنْہُمَا দের অবমাননা করত। আমি তাকে নিষেধ করেছিলাম কিন্তু সে বিরত হয়নি। তারপর আমি দোয়া করলাম: হে আল্লাহ পাক! এই হতভাগার বেয়াদবী তোমাকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami