Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেক নামাযী হতে, সুন্নাতের ভালবাসা জাগাতে এবং মুস্তফার আনুগত্যের প্রেরণা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সাথে সম্পৃক্ত হয়ে যান! যেলী হালকার ১২টি দ্বীনি কাজেও উৎসাহের সাথে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অগণিত কল্যাণ নসীব হবে। মনে রাখবেন! যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে প্রতিদিনের একটি দ্বীনি কাজ হলো "নেক আমল" এর পুস্তিকা পূরণ (Fill) করা। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত "৭২টি নেক আমল" নেককার হওয়ার এমন এক চমৎকার মহৌষধ যে, এর উপর নিয়মানুবর্তিতার সাথে আমলকারী ব্যক্তি ধীরে ধীরে নেক কাজসমূহের উপর আমলকারী হয়ে যায়। এই "৭২টি নেক আমল" এর মধ্যে ৫৮ নাম্বার নেক আমল হলো: "আপনি কি সাপ্তাহিক মাদানী মুযাকারা দেখার বা শোনার সৌভাগ্য অর্জন করেছেন?"
اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, রাহবারে শরীয়ত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার ইশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি (Live) মাদানী মুযকারা করে থাকেন, যাতে সারাবিশ্ব থেকে আশিকানে রাসূল দ্বীনি ও দুনিয়াবী সমস্যার সমাধানের জন্য তাঁর দরবারে প্রশ্ন করেন এবং তিনি জ্ঞান ও প্রজ্ঞায় ভরপুর উত্তর প্রদান করেন। আপনিও প্রতি সপ্তাহে মাদানী মুযাকারায় অংশগ্রহণের অভ্যাস করুন! اِنْ شَآءَ الله নিজেই এর বরকত দেখতে পাবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami