Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! পারা ২৩, সূরা যুমার, ৯নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیْلِ سَاجِدًا وَّ قَآىٕمًا یَّحْذَرُ الْاٰخِرَةَ وَ یَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖؕ-
(পারা ২৩, সূরা যুমার, আয়াত ৯)
কানযুল ঈমানের অনুবাদ: ঐ ব্যক্তি, যে আনুগত্যের মধ্যে রাতের মুহূর্তগুলো অতিবাহিত করে- সাজদায় ও দন্ডায়মান অবস্থায়, আখিরাতকে ভয় করে এবং আপন প্রতিপালকের দয়ার আশা রাখে।
একটি বর্ণনা অনুযায়ী এই আয়াতে করীমা মুসলমানদের তৃতীয় খলিফা, আমীরুল মু'মিনীন হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর শানে অবতীর্ণ হয়েছে। (তাফসীরে দুররে মনসুর, পারা ২৩, সূরা যুমার, ৯নং আয়াতের পাদটীকা, ৭/২১৪) আর এই আয়াতে তাঁর ৩টি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে: (১) হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ রাতে অনেক সিজদাকারী এবং নামায আদায়কারী (২) হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ আখিরাতকে অনেক বেশি ভয়কারী (৩) হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ পাকের রহমতের অনেক বেশি আশাবাদী।
হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সম্মানিতা সহধর্মিণী বলেন: তিনি رَضِیَ اللهُ عَنْہُ সারা রাত ইবাদত করতেন এবং এক রাকাতে পুরো কুরআন তিলাওয়াত করতেন।
(আয যুহুদ লি ইমাম আহমদ, পৃষ্ঠা: ১৬৭, হাদীস: ৬৭৩)
আহ! আমীরুল মু'মিনীন হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় যেন কুরআনে করীমের ভালবাসা নসীব হয়ে যায়! হায়! আমরাও যেন দিন-রাত কুরআনে করীম তিলাওয়াতকারী হয়ে যাই! اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami