Share this link via
Personality Websites!
কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার উপায়
سُبْحٰنَ الله! জানা গেল; যে ব্যক্তি কেনা-বেচায় একগুঁয়ে নয়, সহজ লেনদেনকারী, সে জান্নাতের হকদার। আর اَلْحَمْدُ لِلّٰه হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ কেনা-বেচায় সহজতা প্রদর্শন করতেন। আমাদেরও এই বৈশিষ্ট্য গ্রহণ করা উচিত। আমরা প্রায় প্রত্যেকেই কিছু না কিছু ক্রয় করি বা বিক্রি। আমাদের উচিত সহজ লেনদেন করা। কিছু মানুষ খুব একগুঁয়ে স্বভাবের হয়; কেনাকাটা করতে গেলে আটকে যায়, দাম কমাতে গিয়ে অতিরিক্ত তর্কে লিপ্ত হয়। একটা সীমা পর্যন্ত করা ঠিক আছে বরং দাম কমানোকে সুন্নাতও বলা হয়েছে কিন্তু এর উপর জেদ ধরে বসা সৌজন্যের পরিপন্থী। একইভাবে কিছু দোকানদার খুব একগুঁয়ে হন, লিখে ঝুলিয়ে রাখেন: বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এতেও কিছু নমনীয়তা রাখা উচিত। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ‘ইকালা’ করল (যেমন; বিক্রি করা মাল ফেরত নিল), কিয়ামতের দিন আল্লাহ পাক তার ভুল ক্ষমা করবেন। (ইবনে মাজাহ, কিতাবুত তিজারাত, পৃষ্ঠা: ৩৫২, হাদীস: ২১৯৯)
কেনা-বেচা ইত্যাদির সময় দুই ব্যক্তির মধ্যে যে চুক্তি হয়, তা বাতিল করে দেওয়াকে ইকালা বলে। শরীয়ত এর যথাযথ নীতিমালা ও নিয়ম রেখেছে। যে ব্যক্তিই কিছু ক্রয় বা বিক্রয় করে, তার উচিত এর বিধানগুলো শিখে নেওয়া। এর জন্য ‘বাহারে শরীয়ত’-এর ১১তম খণ্ড পড়ুন! এবং মাদান্য চ্যানেলের অনুষ্ঠান ‘আহকামে তিজারাত’ দেখুন!
اِنْ شَآءَ اللہ অনেক দ্বীনি জ্ঞান অর্জিত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami