Share this link via
Personality Websites!
আমাদের এখানে মানুষ ছোটখাটো ভুলও ক্ষমা করে না, কথায় কথায় মেজাজ দেখায়, রাগ দেখায়, মনে শত্রুতা পুষে রাখে বরং ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার প্রচলন রয়েছে; অর্থাৎ সামনের জন যা কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট ফেরত দেয়। হায়! আমাদের যেন বুঝ নসীব হয়ে যায়! ক্ষমা করা আল্লাহ পাকের সুন্নাত, আম্বিয়ায়ে কিরামের সুন্নাত, ইমামুল আম্বিয়া, হযরত মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত এবং আল্লাহ পাকের নেক বান্দাদের রীতি। যে ক্ষমা করে, সে ক্ষমা পায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর চমৎকার চরিত্রগুলোর মধ্যে একটি হলো তিনি رَضِیَ اللهُ عَنْہُ লেনদেনে সহজতা প্রদর্শন করতেন। মুসনাদে ইমাম আহমদে বর্ণিত রয়েছে: একবার হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ একজন ব্যক্তি থেকে জমি কিনলেন। সে চুক্তি তো করল কিন্তু টাকা গ্রহণ করল না। অনেক দিন পার হয়ে গেল। ফলে হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ তার নিকট গিয়ে বললেন: জমির দাম নিচ্ছ না কেন? সে আরয করল: হুযুর! আমি তো ধোঁকা খেয়েছি, মানুষ আমাকে তিরস্কার করছে (যেমন বলছে যে, তুমি অনেক সস্তায় জমি বিক্রি করে দিয়েছ)। হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আচ্ছা! এজন্য চুক্তি পূর্ণ করছ না? সে বলল: জ্বি হ্যাঁ। তিনি বললেন: তোমার জমি এবং মালের ব্যাপারে স্বাধীনতা রয়েছে; চাইলে চুক্তি বাতিল করো, চাইলে টাকা নিয়ে নাও। আমি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করতে শুনেছি: اَدْخَلَ اللهُ الْجَنَّۃَ رَجُلًا کَانَ سَہْلًا مُشْتَرِیًا وَ بَائِعًا অর্থাৎ আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে সহজ ক্রেতা এবং সহজ বিক্রেতা হয়। (নাসায়ী, কিতাবুল বুয়ু, পৃষ্ঠা: ৭৫৪, হাদীস: ৪৭০৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami