Share this link via
Personality Websites!
উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ সকালবেলা মসজিদে আসলেন। যে দরজা দিয়ে প্রতিদিন প্রবেশ করতেন, সেদিনও সেই দরজা দিয়েই প্রবেশ করলেন। দরজা খোলার সময় তিনি অনুভব করলেন যে, এর পেছনে কেউ আছে। কাউকে বললেন: দেখো তো! এখানে কী আছে? ২-৪ জন লোক উঠে দেখল যে, সেখানে একজন লোক লুকিয়ে আছে, হাতে খোলা তলোয়ার। তাকে হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সামনে পেশ করা হলো। তিনি رَضِیَ اللهُ عَنْہُ জিজ্ঞাসা করলেন: তুমি কী চাও...? সে বলল: আমি আপনাকে হত্যা করতে চাই। তিনি বললেন: তা কেন? সে বলল: আপনি ইয়েমেনে যাকে গভর্নর বানিয়েছেন সে আমার উপর অত্যাচার করেছে (যেহেতু সে আপনারই নিযুক্ত করা, তাই আমার আপনার উপর রাগ ছিল)। তিনি মমতার সাথে বললেন: তাহলে তো তোমার উচিত ছিল গভর্নরের অভিযোগ আমাকে দেওয়া, যদি আমি ন্যায় বিচার না করতাম তবে আমার উপর রাগ করতে (কিন্তু তুমি আগেই হত্যার পরিকল্পনা করে নিলে?)। তারপর তিনি চারপাশের লোকজনকে বললেন: তোমরা কী বলো? এই লোকটির সাথে কী করা উচিত? সবাই আরয করল: হে আমীরুল মু'মিনীন! এ আপনার শত্রু, আল্লাহ পাক আপনাকে এর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন (অর্থাৎ একে কঠোর শাস্তি দিন!)। কিন্তু উৎসর্গ হয়ে যাই! হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ শত্রুদেরও ক্ষমা করে দেওয়ার মতো ব্যক্তিত্ব ছিলেন। তিনি বললেন: সে গুনাহের ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহ পাক আমাকে তা থেকে বাঁচিয়েছেন। এই কথা বলে তিনি লোকটিকে ক্ষমা করে দিলেন। (তারীখে মদীনা মুনাওয়ারা, ৩/১০২৭-১০২৮)
سُبْحٰنَ الله! কত মহৎ শান...!! হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ নিজের প্রাণঘাতী শত্রুকে ক্ষমা করে দিচ্ছেন। আফসোস!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami