Share this link via
Personality Websites!
দামী জিনিস নিজের জন্য কম ব্যবহার করতেন। কিতাবে লিপিবদ্ধ রয়েছে: যখন তিনি খলিফা ছিলেন তখন লোকজনকে অত্যন্ত উন্নতমানের খাবার খাওয়াতেন, অতঃপর বাড়ি ফিরে সিরকা ও যয়তুনের সাথে সাদা রুটি খেয়ে নিতেন।
(আয যুহুদ লি ইমাম আহমদ, পৃষ্ঠা: ১৬৮, হাদীস: ৬৮৪)
سُبْحٰنَ الله! কতই না অদ্ভুত বিষয়...!! * একজন মানুষ সম্পদশালী * বড় ব্যবসা * হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয়, অথচ সেই মানুষটি সাধারণ জীবনযাপন করেন। সম্পদশালী হওয়া সত্ত্বেও দুনিয়ার ভালবাসা হৃদয়ে আসতে দেন না; এটি একটি অনন্য গুণ, অত্যন্ত চমৎকার বিষয়। আমাদের এখানে উল্টো অবস্থা; মানুষ নিজের জন্য সেরা সেরা জিনিস কিনে, উন্নত খাবার খায় কিন্তু যখন গরীবদের দেওয়ার কথা আসে তখন সস্তা জিনিস, নষ্ট জিনিস, নিম্ন কোয়ালিটির জিনিস দেয় বরং ব্যবহৃত জিনিস গরীবদের দিচ্ছে।
আল্লাহ পাক আমাদের তৌফিক দান করো। হায়! যেন মন থেকে দুনিয়ার ভালবাসা বের হয়ে যায়! আল্লাহ ও রাসূলকে রাজি করার, জান্নাত পাওয়ার এবং কবর আলোকিত করার আগ্রহ যেন আমাদের নসীব হয়ে যায়! اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ ক্ষমাশীল ছিলেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চমৎকার চরিত্রগুলোর মধ্যে অন্যতম একটি গুণ হলো; তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অত্যন্ত ক্ষমাশীল ছিলেন, শত্রুদেরও দোয়া দিয়ে ধন্য করতেন। اَلْحَمْدُ لِلّٰه হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ কেও এই চমৎকার গুণের অংশ দান করা হয়েছিল। হযরত ইমরান বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার হযরত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami