Share this link via
Personality Websites!
ইরশাদ করলেন: উসমান! ইনি জিবরাঈল عَلَیْہِ السَّلَام, আমাকে জানাচ্ছেন যে, তুমি আসমানবাসীদের নূর এবং পৃথিবীবাসী ও জান্নাতবাসীদের প্রদীপ।
(রিয়াদুন নাদরা, ৩/২০)
হায়! * আমাদের শুধু দুনিয়াবী চিন্তা লেগেই থাকে * ব্যবসার চিন্তা * চাকরির চিন্তা * খাওয়া-দাওয়ার চিন্তা * পোশাকের চিন্তা * সদা-সর্বদা এগুলোর মধ্যেই আবদ্ধ থাকি। যদি চিন্তা না থাকে তবে জান্নাতে যাওয়ার চিন্তা থাকে না, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা থাকে না, ঈমান বাঁচানোর চিন্তা থাকে না, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চিন্তা থাকে না। হায়! হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় যেন আমাদেরও আল্লাহর ভালবাসা নসীব হয়ে যায়! আমরাও যেন আল্লাহ পাককে রাজি করতে এবং তাঁর অসন্তুষ্টি থেকে বাঁচতে চিন্তিত থাকতে পারি।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র চরিত্রগুলোর মধ্যে একটি হলো যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুই জাহানের মালিক, আল্লাহ পাক তাঁকে সব কিছুর মালিক বানিয়েছেন, তা সত্ত্বেও তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন।
হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর চরিত্রেও এই চমৎকার গুণটি দেখা যায় * তিনি ধনী ছিলেন * সম্পদশালী ছিলেন * আল্লাহ পাক তাঁকে অনেক সম্পদ দান করেছিলেন, তা সত্ত্বেও * তিনি দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন * দুনিয়ার ভালবাসা হৃদয়ে আসতে দিতেন না * সম্পদশালী হওয়া সত্ত্বেও আরাম-আয়েশের জীবন কাটাতেন না। সাধারণ পোশাক পরিধান করতেন, দামী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami