Share this link via
Personality Websites!
আল্লাহ পাক হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় আমাদেরও লজ্জার দৌলত নসীব করো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যাকুল থাকা
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ অসুস্থ হয়ে পড়লেন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামদের عَلَیْہِمُ الرِّضْوَان সাথে নিয়ে তাঁকে দেখতে তাশরীফ নিয়ে আসলেন। দেখলেন যে, হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ মুখ মাটির দিকে করে শুয়ে আছেন। প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: উসমান! কী হয়েছে, নিজের মাথা তুলছো না কেন? আরয করলেন: ইয়া রাসূলুল্লাহ عَلَیْہِمُ الرِّضْوَان! আমার আল্লাহ পাকের প্রতি লজ্জা লাগছে। রাসূলে পাক عَلَیْہِمُ الرِّضْوَان ইরশাদ করলেন: কেন লজ্জা লাগছে? আরয করলেন: ইয়া রাসূলুল্লাহ عَلَیْہِمُ الرِّضْوَان! আমি ভয় পাচ্ছি যে, আমার আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হয়ে যাননি তো...!!
(রিয়াদুন নাদরা, ৩/২০)
!اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ কোনো গুনাহের কাজ করেননি, আল্লাহ পাকের অসন্তুষ্টির কোনো কাজও হয়নি, কিন্তু যিনি সত্যিকারের আশিক হন, তাঁর মনে সর্বদা এই চিন্তাই লেগে থাকে, যেন আমার প্রিয়তম আমার উপর অসন্তুষ্ট না হন। হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর মনেও একই চিন্তা ছিল। তিনি মাটির দিকে মুখ করে শুয়ে ছিলেন, মাথা উপরে তুলছিলেন না, যেন নিজের মতো করে অনুতাপ প্রকাশ করছিলেন যে, হায়! আমার প্রতিপালক যেন আমার উপর অসন্তুষ্ট না হয়ে যান। যখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর প্রিয় সাহাবী হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর কথা শুনলেন তখন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami