Share this link via
Personality Websites!
যখন হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ আসলেন তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাঁটু মুবারক ঢেকে নিলেন। সায়্যিদা আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: তাঁর যাওয়ার পর আমি আরয করলাম: ইয়া রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার শ্রদ্ধেয় পিতা আসলেন, আপনি এভাবেই উপবিষ্ট থাকলেন। ওমর আসলেন, আপনি তখনও এভাবেই থাকলেন। যখন উসমান আসলেন তখন আপনি হাঁটু মুবারক ঢেকে নিলেন, এর রহস্য কী? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَلَا اَسْتَحْیِیْ مِنْ رَجُلٍ تَسْتَحْیِ مِنْہُ الْمَلَائِکَۃُ আমি কি সেই ব্যক্তিকে দেখে লজ্জা বোধ করব না যাকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়!
(মুসলিম, কিতাবু ফাযায়িলিস সাহাবা, পৃষ্ঠা: ৯৩৭, হাদীস: ২৪০১)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! ইনিই হলেন হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ...!! তিনি এমন লাজুক যে, ফেরেশতারাও তাঁকে দেখে লজ্জা পায়।
ইবনে মাজাহ শরীফের হাদীস: নিশ্চয়ই প্রতিটি দ্বীনের একটি চরিত্র থাকে এবং ইসলামের চরিত্র হলো লজ্জা। (ইবনে মাজাহ, কিতাবুয যুহদ, পৃষ্ঠা: ৬৭৯, হাদীস: ৪১৮১) অর্থাৎ প্রত্যেক উম্মতের কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য ও অভ্যাস থাকে, যা অন্যান্য বৈশিষ্ট্যের উপর প্রাধান্য লাভ করে এবং ইসলামের সেই বৈশিষ্ট্য হলো লজ্জা।
হে আশিকানে রাসূল! লজ্জার মানসিকতা তৈরির জন্য আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর চমৎকার পুস্তিকা “লাজ্জাশীল যুবক” মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করে পড়ুন! এবং অপরকেও পড়ার উৎসাহ প্রদান করুন। اِنْ شَآءَ الله লজ্জার প্রসার ঘটবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami