Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল।
এটি হলো তাঁর অন্যতম একটি বৈশিষ্ট্য, তিনি ওয়াদা পালনের ক্ষেত্রে সত্যবাদী ছিলেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে: হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام যখনই কোন ওয়াদা করতেন (সেটা পূরণে অনেক বিপদ হোক না কেন) তিনি ওয়াদা পূরণ করেই ছাড়তেন।
(তাফসীরে কুরতুবী, পারা: ১৬, সূরা মরিয়ম, আয়াত: ৫৪, অংশ: ৭, ৬/২৯)
অনেকদিন পর্যন্ত অপেক্ষায় থাকতেন
হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام ও তাঁর একজন বন্ধু কোন এক বসতীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তাঁর বন্ধু আরজ করল: জনাব! হয় আপনি বসতীতে তাশরিফ নিন আর কিছু ক্রয় করে নিয়ে আসুন! নতুবা আপনি এখানে থাকুন! আমি যাই, আপনার প্রয়োজনীয় জিনিসও আমি নিয়ে আসি। (তিনি) বললেন: আমি বসছি, তুমি গিয়ে কিনে নিয়ে আসো! ওই ব্যক্তি বসতীতে প্রবেশ করল, কেনাকাটা ইত্যাদি করল, তার মনেই ছিল না যে হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام আমার অপেক্ষায় রয়েছেন, অতঃপর সে অন্য এক রাস্তা দিয়ে বেরিয়ে গেল। এই ঘটনাটির কয়েকদিন পেরিয়ে গেল। একদিন হঠাৎ ওই ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তো দেখলেন যে, হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام তখনো পর্যন্ত ওখানে বসা আছেন। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল: আপনি এখনো এখানে? বললেন: তোমার সাথে অপেক্ষার ওয়াদা করেছিলাম, যতক্ষণ তুমি না আসবে, আমি কিভাবে যেতে পারি...!!
একইভাবে একবার তিনি কারো সাথে ওয়াদা করলেন যে, আমি অমুক জায়গায় তোমার সাথে সাক্ষাত করব। সুতরাং নির্ধারিত সময়ে তিনি ওখানে পৌঁছে গেলেন। ওই ব্যক্তি ভুলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami