Share this link via
Personality Websites!
এটি হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام এর অন্যতম একটি বৈশিষ্ট্য যে, তিনি ওয়াদা পালনে সত্যবাদী ছিলেন, নিশ্চয় সমস্ত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام ওয়াদা পালনের ক্ষেত্রে সত্যবাদী কিন্তু হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام ওয়াদা পালনের ক্ষেত্রে এক অভিন্ন মর্যাদা রাখেন, এজন্য তাঁর এই বিশেষ বৈশিষ্ট্যটি আলোচনা করে আল্লাহ পাক বলেছেন:
اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৪)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল।
আরও বলেন:
وَ كَانَ رَسُوْلًا نَّبِیًّاۚ(۵۴)
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী রাসূল ছিলেন।
এটি হলো হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام এর শান ও আযমতের বর্ণনা, আল্লাহ পাক তাকে জুরহাম গোত্র ও আমালিক্বাহ গোত্রের প্রতি নবী বানিয়ে পাঠিয়েছেন, তিনি তাদেরকে সত্য পথের দিকে আহবান করতেন, নেকীর দাওয়াত দিতেন, অসংখ্য লোক তাঁর আহবানে ইসলাম কবুল করেছে এবং কালিমা পাঠ করে জান্নাতের উপযুক্ত হয়েছে।
আল্লাহ পাক আরও বলেন:
وَ كَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَ الزَّكٰوةِ۪-
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৫)
কানযুল ঈমানের অনুবাদ: এবং আপন পরিজনবর্গকে নামায ও যাকাতের নির্দেশ দিত।
এটাও হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام এর একটি গুণ, হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام তাঁর গোত্রদেরকে নেকীর দাওয়াত দিতেনই, এর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami