Share this link via
Personality Websites!
কিতাবে ইব্রাহীম عَلَیْہِ السَّلَام কে স্মরণ করো! কোথাও আল্লাহ পাক বলেছেন: কিতাবে ময়িমের কথা স্মরণ করো!
মরিয়ম কে? হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সম্মানিত আম্মা, ওয়ালিয়ায়ে কামিলা। প্রতীয়মান হলো; নবী, ওলীদের আলোচনা করাও ইবাদত, মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেছেন: পবিত্র কুরআন পুরোটাই আল্লাহ পাকের যিকির আর কুরআন পড়ে দেখো!
* এতে আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এরও আলোচনা এসেছে * আউলিয়াদেরও আলোচনা এসেছে * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আলোচনাও রয়েছে * আহলে বাইতে পাকের শানও এতে বর্ণিত হয়েছে, এর দ্বারা বোঝা যায় যে * আম্বিয়াদের যিকির করা যিকরুল্লাহ * আল্লাহ পাকের প্রিয় বন্ধু অর্থাৎ ওলী আল্লাহদের আলোচনা করাও যিকরুল্লাহ তথা আল্লাহর যিকিরের অন্তর্ভুক্ত এবং * সাহাবা ও আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ এরও আলোচনা করা যিকরুল্লাহর মধ্যে শামিল। (মিরআতুল মানাজীহ, ৩/৩০৪) আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা অধিকহারে করতে থাকার তাওফিক দান করুক।
خُدا کا ذِکْر کرے، ذِکْرِ مصطفےٰ نہ کرے
ہمارے مُنہ میں ہو ایسی زباں خُدا نہ کرے
খোদা কা যিকির করে, যিকরে মুস্তফা না করে
হামারে মুহ ম্যা হো এইসী যবাঁ খোদা না করে
যাইহোক! আল্লাহ পাক বলেছেন: কিতাবে ইসমাঈলকে স্মরণ করো! এরপর বলেন:
اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৪)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami