Share this link via
Personality Websites!
ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর শাহজাদা * তিনিই হলেন ওই মহান ব্যক্তিত্ব যাঁর স্মরণে আমরা কুরবানী করি * তাঁরই কদমের বরকতে যমযমের পানি প্রবাহিত হয়েছে * তিনি তাঁর পিতা হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর সাথে মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন * আল্লাহ পাক তাঁকে জুরহাম গোত্র ও আমালিক্বা গোত্রের প্রতি নবী বানিয়ে প্রেরণ করেছেন (আর রউযুল আনফ, ১/৪২ সারসংক্ষেপ) * তিনিই সর্বপ্রথম সঠিক আরবি উচ্চারণে কথা বলেছেন। (ফাতহুল বারী, পৃ: ৪৮৮, হাদিসের পাদটীকা: ৩৩৬৪) আল্লাহ পাক তাঁকে ১২জন পুত্র সন্তান দান করেছেন, অতঃপর এই ১২জন পুত্র থেকে বংশধারা চলতে লাগল আর পুরো আরবে ছড়িয়ে পড়ল। আল্লাহ পাক কুরআন মাজীদের অনেক জায়গায় তাঁর আলোচনা করেছেন।
পারা: ১৬, সূরা মরিয়মের ২টি আয়াত (আয়াত নং: ৫৪ ও ৫৫) আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি, এই আয়াতে কারীমার মধ্যে তাঁর কিছু গুণাবলী ও মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক বলছেন:
وَ اذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ٘-
(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর কিতাবের মধ্যে ইসমাঈলকে স্মরণ করুন।
!سُبْحَانَ الله এটা হলো কুরআনে কারীমের শিক্ষা...!! অনেক সময় কিছু লোক বলে: তোমরা তো নবী, ওলীদের কিচ্চা কাহিনি শোনাও শুধু। তাদেরকে আরজ করব: * নবী, ওলীদের আলোচনা করা * তাদের জীবনী, তাদের আদর্শ ও চরিত্র সম্পর্কে পড়া * বয়ান করা, কুরআনে কারীমেরই শিক্ষা, আপনারা সূরা মরিয়মই পাঠ করে দেখুন! কোথাও আল্লাহ পাক বলেছেন: কুরআনে পাকে হযরত ইদ্রিস عَلَیْہِ السَّلَام এর কথা স্মরণ করো! কোথাও বলেছেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami