Share this link via
Personality Websites!
পরিবারের লোকদেরকে বিশেষ করে আমাদের সন্তান, বাচ্চার মা, ভাই-বোন প্রমুখদের নামায, রোযা ইত্যাদি নেকীর কাজের তাকিদ দেওয়া। আল্লাহ পাক আমাদের আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: ফরয অনাদায়ী থাকলে নফল কবুল হয় না।
ব্যাখ্যা: এমনটি দেখা গিয়েছে যে, মানুষ নফল নামাযের প্রতি বেশি ধাবিত হয়ে থাকে, এটি একটি ভালো দিক, অবশ্য তাহাজ্জুদ, ইশরাক ও চাশতের নামাযও পড়ার সাথে সাথে কাযা নামাযও আদায় করুন, আল্লাহ পাক আমাদের সকলকে নেকীর প্রতি আগ্রহ নসীব করুক। অবশ্য! একটি মাসআলা মাথায় রাখবেন! সেটি হলো ফরযসমূহ পূরণ করা ব্যতীত নফল কবুল হয় না। (কিতাবু যুহদ লি ইবনে মুবারক, পৃ:২৭৩, হাদিস: ৯১৪) এজন্য আমাদের উচিত * যার দায়িত্বে কাযা নামায রয়েছে, সে যেন দ্রুত কাযা নামাযসমূহ পূরণ করে * যার দায়িত্বে বিগত সালের যাকাত অনাদায়ী রয়েছে, সে যেন নফল সদকার পরিবর্তে ফরয যাকাতগুলো আদায় করে। اِنْ شَآءَ الله এটার সাওয়াব বেশি পাবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী সঠিক বিধান শিখার ও সেটার উপর আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami