Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই ওই শহর যার রাস্তাগুলো রাসূলে কারীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কদম মুবারকের চুম্বন করেছিল। যেখানকার বাতাস হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শ্বাস প্রশ্বাসকে চুম্বন করেছিল। যেখানকার অলি-গলিতে তাঁর সুগন্ধময় ঘামের সুবাস ছড়িয়েছিল। যেখানকার সৌভাগ্যবান গাছ গাছালি এবং পাথর তাঁর যিয়ারত করেছিল। যেখানে তিনি তাঁর মুবারক শৈশব এবং যৌবনের সুন্দর সময় অতিবাহিত করেছিলেন। যেখানে তিনি নবুয়তের ঘোষণা করেছিলেন। যেখানে তিনি ইসলাম প্রচারের সূচনা করেছিলেন। এই কারণে আমাদের উচিত, এই মুবারক শহর এবং এতে অবস্থিত বায়তুল্লাহ শরীফের ভালোবাসা নিজের অন্তরে বৃদ্ধি করা, যখন ডাক আসবে এবং এই শহরে যাওয়া নসীব হবে তখন এর খুব আদব ও সম্মান করুন এবং বিয়াদবি করা থেকে বেঁচে থাকুন। আসুন! খানায়ে কাবার কিছু আদব শ্রবণ করি:
আমাদের উচিত আমরা যেন কাবা শরীফের দিকে পা প্রসারিত না করি * সেদিকে আল্লাহর পানাহ! থুথুও যেন না ফেলি * সেদিকে যেন মুখ করে কুলিও না করি * সেটার দিকে যেন পিঠ দেওয়া থেকে বেঁচে থাকি * কাবার যেন অসম্মান না করি * সেটার ব্যাপারে মন্দ ভাষায় কথা না বলি * মোটকথা সেটার সব ধরনের বিয়াদবি থেকে বেঁচে থাকি * সেটাকে খুব ভালোবাসি। যদি আমরা এই সকল বিষয়ের উপর আমল করাতে সফল হয়ে যায় তবে আমাদের اِنْ شَآءَ الله খুব রহমত ও বরকত নসীব হবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইসলামের প্রাথমিক যুগে বায়তুল মুকাদ্দাস কিবলা ছিল, অতঃপর মুসলমানরা বায়তুল মুকাদ্দাসের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami