Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: আমায় এই শহরের শপথ,যেহেতু হে মাহবুব! আপনি এই শহরে তাশরিফ রাখছেন।
তাফসীরে সীরাতুল জিনানে লিখা আছে: যেন ইরশাদ করেছেন, হে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা মুকাররমার এই সম্মান আপনি সেখানে তাশরীফ রাখার কারণে অর্জিত হয়েছে। (তাফসীরে কবীর, আল বালাদ, আয়াত: ২, ১১/১২৪)
প্রখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ওলামায়ে কেরামগণ বলেন: আল্লাহ পাক তাঁর কিতাবের মধ্যে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ব্যতীত অন্য কোন নবীর রিসালাতের শপথ স্মরণ করেননি এবং এই পবিত্র সূরা لَاۤ اُقْسِمُ بِهٰذَاالْبَلَدِ وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ এতে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সীমাহীন সম্মান ও মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, কারণ আল্লাহ পাক কসমকে এই শহরের সাথে যেটার নাম “বালাদে হারাম” এবং “বালাদে আমীন” মুকাইয়্যাদ তথা নির্দিষ্ট করেছেন। আর যখন থেকে হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই শহরে তাশরীফ রেখেছেন তখন থেকে আল্লাহ পাকের কাছে এই শহরটি সম্মানিত ও মর্যাদাবান হয়ে গিয়েছে, এবং এই জায়গা থেকে এই দৃষ্টান্ত প্রসিদ্ধ হয়ে গেলো شَرَفُ الْمَکَانِ بِالْمَکِیْنِ অর্থাৎ জায়গার মর্যাদা তাতে অবস্থানকারীর মাধ্যমে হয়ে থাকে।
আরো বলেন: আল্লাহ পাকের নিজ সত্তা ও গুণাবলী ছাড়া অন্য কোন বস্তুর কসম করা ওই জিনিসের মর্যাদা ও ফযিলত প্রকাশ করার জন্য এবং অন্যান্য জিনিসের মোকাবেলায় ওই জিনিসের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য, যা মানুষের মাঝে বিদ্যমান যাতে মানুষ জানতে পারে যে, এই জিনিসটি খুবই সম্মানিত ও মর্যাদাবান।
(মাদারিজুন নবুওয়াহ, ১/৬৫) (সীরাতুল জিনান, ১০/৬৭৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami