Share this link via
Personality Websites!
(৮) পাখি কাবা শরীফের উপর বসে না এবং এর উপর দিয়ে উড়ে যায় না বরং উড়ে আসার সময় এদিক সেদিক সরে যায়।
(৯) যে পাখি অসুস্থ হয়ে যায় সে তার চিকিৎসা এটাই করে যে, কাবা শরীফের বাতাসের মধ্য দিয়ে অতিক্রম করে, এর মাধ্যমে তার আরোগ্য লাভ হয়।
(১০) হিংস্র জন্তুরা একে অপরকে হেরেমের সীমানায় কষ্ট দেয় না, এমনকি এই জমিনে কুকুর হরিণকে শিকারের জন্য দৌড়ায় না এবং সেখানে শিকার করে না।
(১১) মানুষের হৃদয় কাবা শরীফের দিকে ধাবিত হয় এবং সেটার দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা অশ্রু প্রবাহিত হয়।
(১২) প্রত্যেক জুমায় (বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যবর্তী রাত) আউলিয়ায়ে কেরামের رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ اَجْمَعِیْن পবিত্র রুহ এর আশেপাশে উপস্থিত হয়।
(১৩) যে কেউ এর প্রতি অসম্মান ও বিয়াদবি করার ইচ্ছা করে, (সে) ধ্বংস হয়ে যায়। (সীরাতুল জিনান, ২/১৫, ১৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্মের শহর
প্রিয় ইসলামী ভাইয়েরা! মক্কায়ে মুকাররমা এবং কাবা শরীফের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন: মক্কা শরীফের একটি বৈশিষ্ট্য হলো এখানে আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্ম হয়েছে, আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন:
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ(۱) وَ اَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِۙ(۲)
(পারা ৩০, সূরা বালাদ, আয়াত ১-২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami