Share this link via
Personality Websites!
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ৯৬)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় সর্বপ্রথম ঘর, যা মানবজাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের জন্য পথ প্রদর্শক।
হযরত আল্লামা সৈয়্যদ নঈম উদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মুবারকা প্রসঙ্গে বলেন: এতে বলা হয়েছে যে, সর্বপ্রথম ঘর যেটাকে আল্লাহ পাক অনুসরণ ও ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। নামাযের কিবলা, হজ্ব ও তাওয়াফের জায়গা বানানো হয়েছে, যেখানে নেকীর সাওয়াব খুব বেশি হয়, সেটা হলো কাবা শরীফ, যেটা মক্কা শহরে অবস্থিত।
তাফসীরে সীরাতুল জিনানে কাবা শরীফের কিছু বিশেষত্ব লিখা হয়েছে, আসুন শুনি:
(১) কাবা শরীফ সর্বপ্রথম ইবাদতখানা, হযরত আদম عَلَیْہِ السَّلَام এর দিকে নামায পড়েন।
(২) কাবা সকল মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, অথচ বায়তুল মুকাদ্দাস বিশেষ সময়ে বিশেষ লোকদের কিবলা ছিল।
(৩) কাবা শরীফ মক্কা শহরে অবস্থিত, যেখানে এক নেকীর সাওয়াব একলক্ষ।
(৪) কাবা শরীফের হজ্ব ফরয করা হয়েছে।
(৫) হজ্ব সব সময় কাবা শরীফেরই হয়েছিল, বায়তুল মুকাদ্দাস অবশ্যই কিবলা ছিল কিন্তু কখনো এর হ্জ্ব হয়নি।
(৬) কাবা শরীফকে নিরাপত্তার জায়গা আখ্যায়িত করা হয়েছে।
(৭) কাবা শরীফে অসংখ্য নিদর্শন রাখা হয়েছে, যেগুলোর মধ্যে হতে একটা হলো মকামে ইব্রাহীমও।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami