Share this link via
Personality Websites!
করতে লাব্বাইক পাঠ করবে। অতঃপর ফেরেশতারা বলবে, হে কাবাতুল্লাহ! চল! তখন কাবা শরীফ (এইভাবে) লাব্বাইক পাঠ করবে।لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّـیْکَ ،وَالْخَیْرکُلُّہٗ،بِیَدَیْکَ،لَبَّـیکَ لَا شَرِیْکَ لَکَ لَبَّـیْکَ،اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَۃَ لَکَ وَالْمُلْکَ لَا شَرِیْکَ لَکَ অতঃপর ফেরেশতারা কাবা শরীফকে টেনে হাশরের ময়দানে নিয়ে যাবেন।
(আর রওদ্বুল ফায়িক, পৃ:৬৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো আপনারা! আল্লাহ পাক মক্কা মুকাররমাকে কেমন মহা মর্যাদা ও বিশেষ বরকত দান করেছেন, যেসব সৌভাগ্যবানদের জন্য কাবা শরীফ সুপারিশ করবে। তাদের সবাইকে আল্লাহ পাক তাঁর দয়া দ্বারা ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সুতরাং আমাদের উচিত, আমরাও যেন কাবা শরীফের মর্যাদাকে অনুধাবন করি, তার প্রতি খুব ভালোবাসা পোষণ করি, সেটার গুরুত্ব এবং সম্মানকে অধিকহারে জাগ্রত করি, পার্থিব চিন্তায় মগ্ন না হয়ে হারামাইনে তায়্যিবাইনে হাজিরীর জন্য চেষ্টা অব্যাহত রাখি, এর জন্য আল্লাহ পাকের দরবারে কান্না করে করে দোয়া করুন, মা-বাবা ও আল্লাহ পাকের মকবুল বান্দাদের দরবারে উপস্থিত হয়ে দোয়া করান, এই আশায় যে, কখনো তো রহমতের দরজা খুলবে, কখনো তো আমাদের ডাক আসবে এবং কখনো তো আমাদের নামও হাজীদের (List) তালিকায় শামিল হবে।
বায়তুল্লাহ শরীফের সম্মান ও মর্যাদা
প্রিয় ইসলামী ভাইয়েরা! মক্কা শরীফে আসলেই বায়তুল্লাহ শরীফ ওই পবিত্র জায়গা যেটার প্রশংসা ও গুণকীর্তন কুরআনে পাকের আয়াতে রয়েছে, যেমন:
চতুর্থ পারার সূরা আলে ইমরানের ৯৬নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّ اَوَّلَ بَیْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّ هُدًى لِّلْعٰلَمِیْنَۚ(۹۶)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami