Share this link via
Personality Websites!
মুমিনদের উঠানো হবে,যাদের চেহারা হবে সাদা। তারা সবাই ইহরাম অবস্থায় কাবার চতুর্দিকে লাব্বাইক পাঠ করতে থাকবে। অতঃপর ফেরেশতারা বলবেন, হে কাবা! এবার চল। তখন কাবা বলবে, আমি যাব না, যতক্ষণ না আমার আবেদন গ্রহণ করা হবে। তখন আসমানের দিক দিয়ে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, তুমি ফরিয়াদ করো, তোমাকে দান করা হবে। তখন কাবা শরীফ বলবে, হে আল্লাহ পাক!তোমার যেসব গুনাহগার বান্দারা দূর -দূরান্ত থেকে ধুলামলিন অবস্থায় আমার কাছে আসতো, তারা তাদের পরিবার-পরিজন ও সন্তান-সন্তুতিদের ছেড়ে আসতো, তারা তোমার আদেশ পালনে আমার যিয়ারতের আগ্রহে বেরিয়ে পড়ে তোমার হুকুম অনুযায়ী হজ্বের আনুষ্ঠানিকতাগুলো পালন করেছিল তাই আমি তোমার নিকট ফরিয়াদ করছি, তাদের ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তুমি তাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা দান করো আর তাদেরকে আমার নিকট একত্রিত করে দাও। তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে কাবা! তাদের মধ্যে এমন লোকও তো রয়েছে যারা তোমার তাওয়াফ করার পর আবার গুনাহে লিপ্ত হয়ে গিয়েছিল এবং এতে আধিক্যের কারণে নিজেদের উপর জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছে। তখন কাবা আরজ করবে, হে আল্লাহ পাক! সেসব গুনাহগারদের জন্যও তুমি আমার সুপারিশ কবুল করো যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, আমি তাদের ব্যাপারে তোমার সুপারিশ কবুল করে নিলাম। তখন সেই ফেরেশতাটি আবারো ডাক দিয়ে বলবেন,যারা কাবার যিয়ারত করেছিল তারা অন্যদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক তাদের সবাইকে কাবার চতুর্দিকে একত্রিত করে দিবেন। তাদের সকলের চেহারা হবে সাদা এবং তারা জাহান্নাম থেকে নির্ভয় হয়ে তাওয়াফ করতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami