Share this link via
Personality Websites!
কাজের জন্য যথেষ্ট হবে এবং এর পাশাপাশি আমি তার সাক্ষী হবো (অথবা এটা ইরশাদ করেছেন) আমি তার জন্য সুপারিশ করব। (শুয়াবুল ঈমান, ২য় খন্ড, পৃ: ২১৮, হাদিস:১৫৮৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! মক্কায়ে মুকাররমা হোক বা মদীনায়ে তায়্যিবা, উভয়ই অত্যন্ত সম্মানিত জায়গা, যেগুলোর সম্মান মর্যাদা ও শান ও শওকতের অনুমান এই বিষয়গুলোর মাধ্যমে করা যায় যে, মক্কা ও মদীনাকে আল্লাহ পাক যে সকল বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যতা দান করেছেন তা অন্য কোন শহরে পাওয়া অসম্ভব, আর এমনটি হবেই না কেন, মক্কা শরীফে মুসলমানদের ভক্তির কেন্দ্র বিন্দু হলো বায়তুল্লাহ শরীফ আর মদীনাতুল মুনাওয়ারায় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূরানী মাযার শরীফ।اِنْ شَآءَ الله আজকে আমরা কাবা শরীফের সম্মান ও মর্যাদা এবং হজ্বের ফযিলত সম্পর্কে বয়ান শোনার সৌভাগ্য অর্জন করব, মনে রাখবেন! প্রিয় শহর অর্থাৎ মক্কা মুকাররমায় ফযিলত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami