Share this link via
Personality Websites!
অবস্থায় এই আয়াতে কারীমা নাযিল হয়, যেখানে হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টি বলে আখ্যায়িত করে তাঁর নুরানী চেহারার সুন্দর ধরনকে কুরআনুল কারীমে বর্ণনা করে তাঁর ইচ্ছা অনুসারে খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। অতঃপর তিনি নামাযের মধ্যেই খানায়ে কাবার দিকে ফিরে গেলেন, মুসলমানরাও তাঁর সাথে সেদিকে ফিরে গেলেন এবং যোহরের ২ রাকাত বায়তুল মুকাদ্দাসের দিকে আদায় করা হলো এবং বাকি ২ রাকাত খানায়ে কাবার দিকে আদায় করা হলো।
আল্লাহ পাক চান মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টি
হে আশিকানে রাসূল! এমনিভাবে কিবলা পরিবর্তনের মাধ্যমে একটি বিষয় এটাও জানা গেলো যে, আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টি খুব পছন্দ করেন। আর আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইচ্ছাকে পূরণ করেন।
মুফাসসিরে কুরআন হযরত ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নিশ্চয় আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কারণে কিবলা পরিবর্তন করেছেন এবং এই আয়াতে এইভাবে বলেননি যে, আমি আপনাকে ওই কিবলার দিকে ফিরিয়ে দেব যেখানে আমার সন্তুষ্টি বরং এইভাবে ইরশাদ করেছেন:
فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا۪-
কানযুল ঈমানের অনুবাদ: সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেবো সেই কিবলার দিকে, যাতে আপনার সন্তুষ্টি রয়েছে।
সুতরাং যেন ইরশাদ করলেন: হে হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! প্রত্যেকই আমার সন্তুষ্টি কামনা করে আর আমি উভয় জগতে আপনার সন্তুষ্টি চায়।
(তাফসীরে কবীর, সূরা: আল বাকারা, আয়াত: ১৪৩, ২/৮২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami