Share this link via
Personality Websites!
তাঁর দস্তারবন্দী করেছেন আলা হযরত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ * ১৮ বছর বয়সে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁকে খেলাফত দিয়েছেন। (সৈয়দ যিয়া উদ্দীন আহমদ কাদেরী, ১/১৮৭) * ১৯১০ সালে তিনি মদীনা পাকে হাজিরি দিয়েছেন এবং ৭০ বছরের চেয়ে বেশি সময় সেখানে অবস্থান করার সৌভাগ্য নসীব হয়েছে। অবশেষে মদীনা শরীফেই ইন্তেকাল করেন। তাঁর পবিত্র মাযার শরীফ জান্নাতুল বাকীতে অবস্থিত। (সৈয়দ কুতুবে মদীনা, ৮/১৭-১৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সায়্যিদি কুতুবে মদীনা মিশুক প্রকৃতির ছিলেন
আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজের পীরে কামিলের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে লিখেন: * হুযুর সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলম ও আমলের অধিকারী ছিলেন * তিনি তাঁর ঘর থেকে রওনা হলেন এবং বাগদাদ হয়ে মদীনা পাকে পৌঁছলেন, এই সফরে তিনি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এগুলো এমন কঠিন পরীক্ষা ছিল, সেগুলোর উপর ধৈর্যধারণ করাই তাঁর নিয়তি ছিল * সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চরিত্রবান ও মিশুক প্রকৃতির ছিলেন, অধিকাংশই যখন তাঁর খেদমতে কেউ উপস্থিত হতো তখন মারহাবা! মারহাবা বলে স্বাগত জানাতেন * তাঁর চালচলন সাদাসিধে ও বিনয়ের দৃষ্টান্তহীন উদাহরণ ছিলো, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: আমি অনেকবার দেখেছি যে, যখনই তাঁর খেদমতে দোয়ার আবেদন করা হতো তখন তিনি বলতেন: আমি একজন দোয়াকারীও এবং দোয়ার ভিক্ষুকও। অর্থাৎ দোয়াও করছি এবং আপনার কাছে দোয়াও চাই।
(সায়্যিদি কুতুবে মদীনা, ৮-১০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami