Share this link via
Personality Websites!
অশেষ অনুগ্রহে তাঁদের কথা ফিরিয়ে দেন না, (বরং) তাঁদের চাওয়া পূরণ করে দেন।
কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! ৪ যিলহজ্ব সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওফাত দিবস, যমানার ওলীয়ে কামিল, আলিমে বা-আমল, আশিকে রাসূল, সায়্যিদি কুতুবে মদীনা হযরত যিয়া উদ্দীন মাদানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বেছাল মুবারক হয়েছে। সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পীর সাহেব অর্থাৎ আত্তারীদের পীরদাদা।
* তাঁর শুভ জন্মদিন: ১৮৭৭ হিজরী * সিয়ালকোট হলো তাঁর বসবাসের শহর * তাঁর জন্মগত নাম হলো আহমদ মুখতার * তাঁর দাদাজান তাঁর নাম রেখেছিলেন যিয়া উদ্দীন * তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর বংশধর * তাঁর বংশ ওলামা ও সুফী ঘরানার ছিলেন * তাঁর বাপ দাদা শায়খ আব্দুল্লাহ কাদেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কারামতের অধিকারী ছিলেন, প্রায় খ্রিষ্টীয় ১৬শ শতকে হিজরত করে মদীনায়ে মুনাওয়ারা চলে গিয়েছিলেন * এইভাবে শায়খ আব্দুল হালিম কাদেরীও তাঁর পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি স্বয়ং নিজে বলেন: আমার পূর্বপুরুষ সকলেই কাদেরী (অর্থাৎ হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুরিদ) ছিলেন * কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর স্বভাব ছিল, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নাম শুনেন তো সম্মানার্থে মাথা ঝুকিয়ে নিতেন।
(সৈয়দ যিয়া উদ্দীন আহমদ কাদেরী, ১/১৮৪, ১৮৬)
* সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ভারতের পিলিভিত থেকে দাওরায়ে হাদিস শরীফ (অর্থাৎ আলিম কোর্স) সম্পন্ন করেছেন *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami