Share this link via
Personality Websites!
উপস্থাপন করে, (আর বলে:) অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদে পাক পাঠ করেছে।
(মাজমাউয যাওয়ায়িদ কিতাবুল আদইয়াত, ১০/২৫১, হাদিস: ১৭২৯১)
আল্লাহ পাক আমাদেরকে অধিকহারে দরুদ শরীফ পাঠ করার তাওফিক দান করুক। সুন্নীদের মহান ইমাম, অনেক বড় আশিকে রাসূল সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মুরিদদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন * কুরআনে কারীমের তিলাওয়াত যথাসম্ভব, প্রতিদিন নিজের উপর আবশ্যক করে নাও! * আর দরুদ শরীফ তো প্রত্যেক মুসলমানের প্রিয় আমল এবং মুমিনের ঈমানের প্রাণ, সর্বক্ষণ দরুদ ও সালাম পাঠ করতে থাকো! * এবং দালায়িলুল খয়রাত শরীফ থেকে যতটুকু সম্ভব প্রতিদিন পাঠ করো!
(সৈয়দ যিয়া উদ্দীন আহমদ কাদেরী, ১/৬৪৫)
দালায়িলুল খয়রাত শরীফ দরুদে পাকের অনেক সুন্দর একটি কিতাব, সেটাতে অনেক সুন্দর সুন্দর দরুদে পাক লিখা রয়েছে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে মকবুল, সেগুলো পাঠ করার অনেক বরকত রয়েছে। শাজারায়ে আলীয়া, কাদেরীয়া, রযবীয়া, আত্তারীয়ার অযিফার মধ্যেও দালায়িলুল খয়রাতের প্রতিদিনের অযিফা রয়েছে। চেষ্টা করুন প্রতিদিন দালায়িলুল খয়রাতের অযিফা পড়ার অভ্যাস গড়ার! ! اِنْ شَآءَ الله অনেক বরকত নসীব হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami