Share this link via
Personality Websites!
তাকে সংশোধন করতে গিয়ে বলেন: তাঁকে বিদায় দিয়ে কোথায় যাবেন? রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে এইভাবে আরজ করো: ! اَلغِیَاث یَارَسُول َاللہِ ! اَلْحَفِیْظ یَارَسُول َاللہِ ! اَلْحَفِیْظ یَارَسُول َاللہِ ! اَلْاَمَانْ یَارَسُول َاللہِ (সৈয়দ যিয়া উদ্দীন কাদেরী, ১/৬১৫)
তোমার সামনে মুখ লুকিয়ে কার কাছে যাবো?
একবার বললেন: মির্জা (শাকুর বেগ হায়দারাবাদী) সাহেব বলেন:
نہ کوئی عمل ہےسنانےکےقابِل نہ مُنہ ہےتمہارےدکھانےکےقابِل
না কোয়ি আমল হ্যা সুনানে কে কাবিল
না মুহ হ্যা তুমহারে দিখানে কে কাবিল
আর আমাদের আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:
تجھ سےچُھپاؤں مُنہ توکروں کس کےسامنے
کیا اوربھی کسی سےتوقع نظرکی ہے
তুঝ সে ছুপাউঁ মুহ তো করুঁ কিস কে সামনে
কিয়া আওর ভী কিসি সে তাওয়াক্কু নযর কি হ্যা
এই শে’রটি পড়ে সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তাঁর রহমতের আঁচলে তো লুকাতে পারবে কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে কার কাছে যাবে? আর কোথায় লুকাতে পারবে? যেহেতু রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর হাত মুবারকের তালুতে পুরো পৃথিবীকে স্পষ্ট অবলোকন করছেন। (সৈয়দ যিয়া উদ্দীন আহমদ কাদেরী, ১/৬১৮)
কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইশক ভরা ধরন
* সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই কারামত ছিল যে, যখনই কোন আউলাদে রাসূল তাশরিফ আনতেন, যদিও তাঁর সাথে আগে থেকে কোন পরিচয় ছিল না কিন্তু তারপরও তিনি তাঁকে চিনে ফেলতেন যে, ইনি সৈয়দ বংশীয় লোক, তাঁকে খুব আদব করতেন, হাতও চুম্বন করতেন। (সৈয়দ যিয়া উদ্দীন আহমদ কাদেরী, ১/৬৩৭, ৬৩৮) মুস্তফা নামকেও অসাধারণ আদব করতেন, তাঁর এক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami