Share this link via
Personality Websites!
করছে, এটাও বড় কথা কিন্তু হাদিসে পাকে আমাদেরকে এরও পরবর্তী ধাপের শিক্ষা দেওয়া হয়েছে যে, কুরবানী করলে অপারগ হয়ে নয় বরং খুশিমনে করুন। যেহেতু কুরবানী করতেন তখন খুশিমনে করা উচিত ! اَلْحَمْدُ لِلّٰه আজ স্বীয় রবের সন্তুষ্টির জন্য কুরবানী করছি।
হযরত ঈসমাঈল عَلَیْہِ السَّلَام এর মুবারক অবস্থা
রেওয়ায়েতের মধ্যে আসছে, যখন হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام তাঁর শাহজাদাকে মিনায় নিয়ে গেলেন, তাঁকে নিজের স্বপ্নের কথা বললেন, ইরশাদ করলেন:
یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰى فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَا ذَا تَرٰىؕ-
(পারা ২৩, সূরা সাফফাত, আয়াত ১০২)
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, তখন (ইব্রাহীম) বললো ‘হে আমার পুত্র! আমি স্বপ্নে দেখলাম যে, আমি তোমাকে যবেহ করছি। এখন তুমি দেখো তোমার অভিমত কি?
কিতাবের মধ্যে লিখা রয়েছে: যখন হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এটা বলছিলেন তখন তাঁর প্রিয় শাহজাদার চেহারা চমকাতে লাগল, শরীরে কম্পন সৃষ্টি হলো। হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام জিজ্ঞাসা করলেন: পুত্র! কী হয়েছে? চেহারায় এই চমক কিসের? শরীরে কম্পন কেন? এখন শাহজাদার উত্তর শুনুন! তিনি আরজ করলেন: আব্বাজান! আমি কুরবান হয়ে গেলে আমার রবের সাথে মিলিত হবো, এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতে পৌঁছে যাবো, আল্লাহ পাক আমার ব্যাপারে এই হুকুম এজন্য দিয়েছেন তো তিনি আমার উপর সন্তুষ্ট, নিশ্চয় আমার প্রতিপালক যেই নেয়ামত আমার জন্য প্রস্তুত রেখেছেন, সেগুলো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami