Share this link via
Personality Websites!
পাকের দরবারে দোয়া করা মাওলা! পশু কুরবানী দেওয়ার হুকুম হয়েছে, আমি তোমার সন্তুষ্টির জন্য পশু কুরবানী দিচ্ছি, * হে আল্লাহ! প্রবৃত্তির চাহিদাকে কুরবান দিয়ে, তোমার সন্তুষ্টিমূলক কাজও তোমার পছন্দনীয়, মাওলা! আজ থেকে তোমার সন্তুষ্টির জন্য নফসে আম্মারাকেও মারছি, আজকের পর কখনো নফস ও শয়তানের ধোকায় পড়ে তোমার নাফরমানী করব না * হে আমার পরওয়ারদিগার! আজ তোমার হুকুমে পশু কুরবানী দিচ্ছি, তোমার সন্তুষ্টির জন্য, তোমার দ্বীনের খাতিরে সময়ের কুরবানীও করব * মাওলা! যখন মুয়াজ্জিন حَیَّ الْفَلَاح عَلَی বলে ডাক দিবে তখন ঘুমের, নিজের দোকানের, ব্যবসার, দুনিয়াবী কাজকর্মের কুরবানী দিয়ে দ্রুত মসজিদে উপস্থিত হবো * বরং হে আমার প্রিয় আল্লাহ পাক! নফসের চাহিদা, সময় ও মাল ইত্যাদি কী আর, তোমার সন্তুষ্টির খাতিরে যদি আমার জানও কুরবান দিতে বলো তবে কখনো পিছপা হবো না বরং
یہ اِک جان کیا ہے، اگر ہوں کروڑوں تیرے نام پر سب کو وارا کروں میں
(সামানে বখশীশ, পৃ: ১৫২)
ইয়ে এক জান কিয়া হ্যা আগার হোঁ করোঢ়োঁ
তেরে নাম পর সব কো ওয়ারা করোঁ ম্যা
আল্লাহ পাক আমাদেরকে এমন শানদার কুরবানী করার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی الله عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی الله عَلٰی مُحَمَّد
কুরবানীর পশুর চামড়া দাওয়াতে ইসলামীকে দিন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই যুগে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ফয়যানে আম্বিয়া ও ফয়যানে আউলিয়া ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কাজে মশগুল রয়েছে * দাওয়াতে ইসলামী এই পর্যন্ত হাজারো মসজিদ, অসংখ্যা ফয়যানে মদীনা (মাদানী মারকায) প্রতিষ্ঠা করেছে * বালক ও বালিকা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami