Share this link via
Personality Websites!
হৃদয়ে রেখে কুরবানী করি তো ! اِنْ شَآءَ الله কুরবানী আল্লাহ পাকের দরবারে কবুল হবে এবং এটার বরকতে ঈমানও মযবুত হবে।
عطا کر دے اخلاص کی مجھ کو نعمت نہ نزدیک آئے ریا یاالہٰی!
(ওয়াসায়িলে বখশীশ,পৃ: ১০৬)
আতা কর দেয় ইখলাস কী মুঝ কো নেমত
না নাযদীক আয়ে রিয়া ইয়া ইলাহী!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন আমরা আয়াতে কারীমা শুনি, আল্লাহ পাক বলেছেন:
لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَ لَا دِمَآؤُهَا وَ لٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْؕ-
(পারা ১৭, সূরা হজ্ব, আয়াত ৩৭)
কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহর নিকট কখনো না সেগুলোর মাংস পৌঁছে, না সেগুলোর রক্ত, হ্যাঁ, তোমাদের খোদাভীরুতা তাঁর নিকট পর্যন্ত পৌঁছে থাকে।
এই আয়াতটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে, নিজেদের কুরবানীকে কবুলিয়্যতের যোগ্য বানানোর জন্য তাকওয়ার চাহিদাগুলোর উপর আমল করা জরুরী, যেমন * কসাইয়ের সাথে কথা ফাইনাল করার ক্ষেত্রে ইজারার শরয়ী শর্তগুলোর দিকে লক্ষ্য রাখা দরকার * কসাইয়ের সমস্ত পারিশ্রমিক সময়মতো দিয়ে দিতে হবে * কুরবানীর পশুর রাস্তায় বাঁধা হয়ে থাকে, যার কারণে চলাচলকারীদের কষ্ট হয়, এমনটি করবেন না * কুরবানীর দিন অনেক সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়, এর কারণেও বান্দার হকসমূহ নষ্ট হতে পারে * জনসাধারণের চলাচলের রাস্তায় কুরবানী করা হয়ে থাকে, এহেন অবস্থায় বান্দার হকের দিকে খেয়াল রাখবেন, যার দ্বারা রাস্তায় চলাচলকারীদের কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা হয়, এটা থেকে বেঁচে থাকুন * পশুর নাড়ি ভুঁড়ি, বর্জ্য, পেট থেকে নির্গত হওয়া ময়লা ইত্যাদি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami