Share this link via
Personality Websites!
মাওলা মুঝ কো নেক বানা দে আপনি উলফত দিল ম্যা বাসা দে
আপনি রযা কা দে দে মুঝদা ইয়া আল্লাহ! মেরি ঝোলি ভর দেয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইখলাস হলো আমলের প্রাণ। কবুলিয়্যতের চাবি। ওলামায়ে কেরাম বলেন: ইখলাস ব্যতীত আমল প্রাণহীন দেহের ন্যায়, এটি মূলত বৃক্ষ, যেটাতে কোন ফল ধরে না। সুতরাং যেমনিভাবে প্রাণহীন দেহকে দাফন করতে হয় ঠিক তেমনিভাবে ইখলাস বিহীন আমলও কোন কাজের না, যেমনিভাবে ফল বিহীন বৃক্ষ কোন কাজে আসে না, তেমনিভাবে রিয়া (অর্থাৎ লোক দেখানো) ওয়ালা ইবাদতও জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। (ইলমুল কুলুব, পৃ: ১৩৭)
আপনারা অবশ্যই জানেন যে, হরিণ একটি প্রসিদ্ধ প্রাণী, পৃথিবীর সর্বোত্তম সুগন্ধি, যেটাকে কস্তুরী বলা হয়, এটি হরিণের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। হরিণের মধ্যে এই সুগন্ধি কোথ থেকে এসেছে? আল্লামা দামেরী رَحْمَۃُ الله عَلَیْہِ হায়াতুল হাইওয়ানে এই প্রসঙ্গে একটি রেওয়ায়েত লিখেছেন, যখন আল্লাহ পাকের নবী হযরত আদম عَلَیْہِ السَّلَام পৃথিবীতে তাশরিফ আনলেন, যেহেতু আল্লাহ পাকের নবীও এবং খলিফাতুল্লাহ হয়ে তাশরিফ এনেছিলেন, সুতরাং জমিনে যেসব পশু ছিল, সেগুলো তাঁর খেদমতে সালামের জন্য উপস্থিত হলো, এখন দৃশ্য কিছুটা এরকম ছিল যে, সমস্ত পশুরা পালাক্রমে উপস্থিত হচ্ছিল, হযরত আদম عَلَیْہِ السَّلَام প্রত্যেকের জন্য দোয়া দিয়েছিলেন, এর ভেতরে হরিণও উপস্থিত হলো, হযরত আদম عَلَیْہِ السَّلَام সেটির পিঠের উপর তাঁর হাত বুলিয়ে দিলেন, এটার বরকতে সেটা থেকে সুগন্ধি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami