Share this link via
Personality Websites!
مُحْتَسِبًا لِاُضْحِیَتِہٖ کَانَت لَہٗ حِجَابًا مِّنَ النَّارِ যে খুশিমনে এবং শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানী করল, তার কুরবানী তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। (মু’জামু কবীর, ২/২১৩, হাদিস: ২৬৭০)
! سُبْحَانَ الله এখানে দেখুন! মনের যেই অবস্থার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, মুহতাসিবান অর্থাৎ শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য হয়। এটা ছাড়া আমাদের যেন আর অন্য কিছু চাওয়া না থাকে * না দুনিয়ার সুখ্যাতি * না নিজের বাহ বাহ * না কোন প্রশংসা * না আত্মগৌরব, কিছুই না, ব্যস একটাই উদ্দেশ্য হওয়া, আমি কুরবানী দিচ্ছি, হায়! এটার সদকায় যেন আমার রবের সন্তুষ্টি নসীব হয়ে যায়।
হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর পবিত্র মনোভাব
আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی الله عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام যাঁর স্মরণে আমরা কুরবানী করে থাকি, বর্ণনার মধ্যে রয়েছে: যখন হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام তাঁর পুত্রকে কুরবানী দেওয়ার জন্য শুইয়ে দিলেন, তাঁর হাত বাঁধলেন! এরপর তার মাথার পাশে বসলেন, ছুরী তার গর্দানে রাখলেন।
اِلٰہی! لَکَ الْحَمْدُ فِی الدَّہْرِ الْبَاقِی، رَزَقْتَنِیْ الْوَلَدَ عَلٰی کِبَرِ سِنِّی، فَابْتَلَیْتَنِیْ بِہٰذَ الْبَلَاءِ
হে আল্লাহ পাক! সর্বক্ষণ তোমারই হামদ তথা প্রশংসা, তুমিই আমাকে বার্ধক্যে সন্তান দান করেছ, অতঃপর তার দ্বারা এই পরীক্ষা নিয়েছ, فَاِنْ کَانَ ہٰذَا رِضًا لَکَ فَاُسَلِّمُ لِاَمْرِکَ ব্যস যদি তোমার সন্তুষ্টি এর মধ্যে থাকে তবে তোমার সন্তুষ্টির খাতিরে তোমার হুকুমের সামনে মাথা নত করলাম। (আর রিক্বাতু ওয়াল বুকায়ি লি ইবনে কিদামা, পৃ:৮৫)
কিতাবে লিখা রয়েছে: যখন হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এটা বললেন তখন ফেরেশতারাও কান্না করেছে এবং তারা আল্লাহ পাকের দরবারে আবেদন করেছে: মাওলা! তাঁরা তোমার নবী হোন, তাঁদের মধ্যে একজনে (তোমার সন্তুষ্টির জন্য) নত হয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami