Share this link via
Personality Websites!
মা-বাবার দিকে কৃপাদৃষ্টি দেয় তখন আল্লাহ পাক তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে حَجِّ مَبْرُور (অর্থাৎ মাকবুল হজ্ব) এর সাওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আরজ করলেন: যদি দিনে সে ১০০বার তাকায়? বললেন: نَعَم،الله ُاَکْبَرُ وَ اَطْیَبُ অর্থাৎ হ্যাঁ! আল্লাহ পাক সবচেয়ে মহান এবং সবচেয়ে বেশি পবিত্রময়।
(শুয়াবুল ঈমান, ৬/১৮৬, হাদিস: ৭৮৫৬)
! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! গভীর মনোযোগ দিন! কত সহজ একটি আমল, এরকমই এক হাদিসে পাকে তো আমরা অনেকবার শুনেছি হয়তো কিন্তু এটার উপর আমল করছি নাকি করছি না, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। যদি আমল না করে থাকি তবে মানসিকতা বানানো উচিত, এত সমস্যা কোথায় , অমূল্য এক সাওয়াব সেটাও সামান্য নয় বরং মকবুল হজ্বের সাওয়াব। অতএব মা-বাবা আমাদের জন্য জান্নাত, সকাল ও সন্ধ্যা, দিন ও রাত, যখন মন চাই, মা-বাবার সাথে ভালোবাসা নিয়ে সাক্ষাত করুন! اِنْ شَآءَ الله মকবুল হজ্বের সাওয়াব নসীব হয়ে যাবে।
খুবই প্রসিদ্ধ সাহাবীয়ে রাসূল, হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ। তাঁর পদ্ধতিটা অত্যন্ত চমৎকার ছিল। তিনি যখন সফরে যেতেন তখন নিজের মায়ের ঘরে উপস্থিত হতেন, দরজার সামনে গিয়ে বলতেন: اَلسَّلَامُ عَلَيْكِ يَا أُمَّتَاهُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ অর্থাৎ হে আমার আম্মাজান! আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। উত্তরে তাঁর মা বলতেন: وَعَلَيْكَ السَّلَامُ يَا بُنَيَّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ অর্থাৎ হে আমার পুত্র! তোমার উপরও আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত নাযিল হোক। অতঃপর হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাক আপনার উপর দয়া
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami