Share this link via
Personality Websites!
অতএব যেসব সৌভাগ্যবানদের এই বছর হজ্বের সফরের সৌভাগ্য হচ্ছে, তার মর্যাদা, তার স্থান, তাদের ভাগ্য আলাদা। অবশ্য ওইসব লোক যারা হজ্বের আকাঙ্ক্ষা রাখে কিন্তু যাওয়ার সামর্থ নেই, ! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় দ্বীনে ইসলাম তাদেরকেও বঞ্চিত করেনি, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন অনেক আমলের কথা বলেছেন, যেগুলোর উপর আমল করে হজ্বের সাওয়াব অর্জন করতে পারব। আসুন! হজ্বের সাওয়াব প্রদানকারী কিছু আমল সম্পর্কে শ্রবণ করি:
হাদিসে পাকে রয়েছে, সাহাবীয়ে রাসূল হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার আমরা রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!ذَہَبَ الْاَغْنِیَاء بِالْاَجْرِ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ধনীলোক (যাদেরকে অধিকহারে মাল ও দৌলত দান করা হয়েছে) তারা সাওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে এগিয়ে আছেন। (সেটা কিভাবে? আরয করল:) یَحُجُّوْنَ وَ لَا نَحُجُّ তারা হজ্ব করে, আমরা করতে পারিনা, অমুক অমুক ধনীরা আর্থিক ইবাদত করে, আমাদের (যেহেতু সম্পদ নেই, সুতরাং) আমরা এই আর্থিক ইবাদতগুলো করতে পারিনা।
এখন সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর এই চমৎকার স্পৃহা দেখুন! হাজ্বীরা হজ্বের জন্য যাচ্ছে,আর যে সকল সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আর্থিক সামর্থ না থাকার কারণে যেতে পারছে না তারা ব্যাকুল হয়ে আরয করছেন যে, ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তারা তো হজ্বের জন্য গিয়েছে, আমরা রয়ে গেলাম...!! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ওইসব সাহাবায়ে কেরামদের رَضِیَ اللهُ عَنْہُمْ বললেন: আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami