Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাক আমাদেরকে প্রতি বছর হজ্ব করার তাওফিক দান করুক। এই কথাটি মনে রাখবেন যে, যার উপর হজ্ব ফরয, তাকেই হজ্ব করতে হবে, অন্য কোন কাজ এই কাজের স্থলাভিষিক্ত হতে পারবে না। অবশ্য! এটাও আপন স্থানে একটি বাস্তবতা যে, হজ্বের সফর হল ইশক, ফরয হোক বা না হোক, আশিকের হৃদয়ে এই মুবারক সফরের জন্য ব্যাকুলতা কাজ করে, এমন কত লোক রয়েছে যারা হজ্বের জন্য কাফেলা যেতে দেখে উদাস হয়ে যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা আসলেই হাকীকত যারা আশিক, তারা হজ্বের সফরের জন্য ব্যাকুল, অস্থির হয়ে থাকে, কান্না ও অশ্রু প্রবাহিত করে। হায়! আমাদের সকলের যেন এই আগ্রহ, এই স্পৃহা, হজ্বের সফরের সত্যিকার আকাঙ্ক্ষা নসীব হয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami