Share this link via
Personality Websites!
থাকা প্রয়োজন যারা আশিকে রাসূল। * তাদের সাথে থাকা উচিত যারা সাহাবা ও আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ এবং আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ কে ভালোবাসেন। * তাদের সংস্পর্শ অবলম্বন করা দরকার যারা আখিরাতের চিন্তায় বিভোর থাকে। * তাদের সংস্পর্শে থাকা উচিত যারা মৃত্যু,কবর, হাশরের ময়দান এবং দোযখের ভয়ে কান্না করে। তাদের সংস্পর্শে থাকা উচিত যারা সুন্নাত ও শরীয়ত অনুযায়ী জীবন অতিবাহিত করে।
মনে রাখবেন! বন্ধু তার মেজাজ ও স্বভাব সম্পর্কে পরিচয় দানকারী। এজন্য বন্ধু তাকে বানানো দরকার যারা শরীয়ত ও সুন্নাত মোতাবেক চলে।
হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পাঁচ (৫) প্রকারের লোকের সংস্পর্শ অবলম্বন করবেন না!
১. অনেক বেশি মিথ্যা বলা ব্যক্তি: কেননা তুমি তার দ্বারা ধোকা (Cheating) খাবে, সে হলো মরুভূমির বালির মত, যাকে দেখতে পানির মত মনে হয়। সে তোমার দূরের ব্যক্তিকে কাছে করে দিবে আর কাছের লোককে দূরে ঠেলে দিবে।
২. বোকা লোক: কেননা তার থেকে তোমার কিছুই অর্জন হবে না, সে তোমার উপকার করতে চাইবে কিন্তু ক্ষতি করে বসবে।
৩. কৃপণ লোক: কেননা যখন তোমরা তাকে বেশি প্রয়োজন হবে তখন সে বন্ধুত্ব শেষ করে দিবে।
৪. কাপুরুষ লোক: কেননা সে বিপদের সময় তোমাকে ছেড়ে পালিয়ে যাবে।
৫. ফাসিক লোক: কেননা সে তোমাকে এক লুকমা অথবা এর চেয়েও কম দামে বিক্রি করে দিবে। কেউ জিজ্ঞাসা করল:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami