Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত নাফে رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا তার কিছু সাথীদের সাথে একটি সফরে ছিলেন, রাস্তায় তিনি এক জায়গায় থামলেন আর খাবারের জন্য দস্তরখানা বিছালেন, ইতিমধ্যে এক রাখাল (অর্থাৎ ছাগল পালক) আসল। হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আসুন! দস্তরখানা থেকে কিছু খেয়ে নিন, সে আরজ করল: আমি রোযাদার, হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তুমি কি এই গরমের দিনেও রোযা রাখো অথচ তুমি পাহাড়ে ছাগল চড়াচ্ছো? সে বলল: আল্লাহ পাকের শপথ! আমি এটা এজন্য করছি যেন জীবন অতিবাহিত করে উভয়টির বিনিময় নিতে পারি। হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ ওই পরহেযগার লোকের পরীক্ষা নেওয়ার ইচ্ছায় বললেন: তুমি কি তোমার এই ছাগলগুলো থেকে আমার কাছে একটি ছাগল বিক্রি করবে? এটার মূল্য ও মাংস তোমাকে দিয়ে দিব যাতে তুমি রোযার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami