Share this link via
Personality Websites!
পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন।
(মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৭ মে ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
পোশাক পরিধানের অবশিষ্ট সুন্নাত ও আদব
পোশাক হালাল উপার্জন থেকে যেন হয় এবং যেই পোশাক হারাম ইনকাম দ্বারা অর্জিত হয়, তা দ্বারা ফরয ও নফল কোন নামায কবুল হয় না। (কাশফুল ইলতিবাস ফি ইসতিহবাবিল লিবাস লিশ শায়খ আব্দুল হক দেহলবী, পৃ: ৩৬ ) * (পোশাক) পরিধানের সময় ডান দিক থেকে শুরু করুন (কেননা এটি সুন্নাত) যেমন যখন পাঞ্জাবী ইত্যাদি পরিধান করবেন তখন ডান হাত আগে পড়বেন এরপর বাম হাত পড়বেন। (প্রাগুক্ত পৃ: ৪৩ ) * একইভাবে পায়জামা ইত্যাদি পরিধানের সময় আগে ডান পা এরপর বাম পা পরিধান করুন এবং যখন (জামা বা পায়জামা, প্যান্ট) খুলবেন তখন এর উল্টো করবেন অর্থাৎ বাম দিয়ে শুরু করবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami