Share this link via
Personality Websites!
একটি হলো সাপ্তাহিক রিসালা অধ্যয়ন করা, সত্য বলার অভ্যাস গড়ার যেখানে আরও অনেক মাধ্যম রয়েছে সেখানে আরও একটি চমৎকার মাধ্যম হলো মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ও ইসলামিক রিসার্চ সেন্টার (আল মদীনাতুল ইলমিয়া) এর কিতাবাদি ও পুস্তিকাসমূহ অধ্যয়ন করা। اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আশিকানে রাসূলদের প্রতি সাপ্তাহে একটি করে পুস্তিকা অধ্যয়ন করার ও শোনার জন্য না শুধুমাত্র উৎসাহিত করেন বরং রিসালা অধ্যয়নকারীদের তাঁর মূল্যবান দোয়া দ্বারাও ধন্য করেন, অতএব আপনিও হিম্মত করুন এবং আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়াতে অংশ নেওয়ার জন্য আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দানকৃত সাপ্তাহিক রিসালা অধ্যয়ন করার বা শোনার অভ্যাস গড়ুন। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়মিতভাবে সাপ্তাহিক রিসালা পড়ার ও শোনার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “১৬৩ মাদানী ফুল” রিসালা থেকে পোশাকের কিছু সুন্নাত ও আদব শুনে নিই। রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: * জ্বিনদের দৃষ্টি আর মানুষের পর্দার মাঝে অন্তরাল হলো এটি যে, যখন কেউ কাপড় খুলে তখন যেন بِسْمِ الله পাঠ করে। (আল মু’জামু আউসাত, ২/৫৯, হাদিস: ২৫০৪) হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেমনিভাবে দেওয়াল এবং পর্দা মানুষের দৃষ্টির জন্য বাধা হয় ঠিক তেমনিভাবে এই আল্লাহ পাকের যিকির জ্বিনদের দৃষ্টির সামনে অন্তরাল হবে যে, জ্বিনেরা এই (অর্থাৎ লজ্জাস্থান) কে দেখতে পারবে না। (মিরাত, পৃ: ১/২৬৮ ) *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami