Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসলেই সত্যবাদী লোক কখনো ক্ষতির মধ্যে থাকে না বরং অনেক কল্যাণের অধিকারী হয়ে থাকে, এজন্য সত্য বলার অভ্যাস করা উচিত। সত্য বলার দ্বারা না শুধুমাত্র দুনিয়া সুন্দর হয় বরং আখিরাতেও উপকার সাধিত হয়। সত্য বলার অভ্যাস আখিরাতের জন্য কত উপকারী আসুন! এই প্রসঙ্গে ২টি রেওয়ায়েত শ্রবণ করি:
হযরত বিশর বিন বকর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি হযরত ইমাম আওযায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে (স্বপ্নে) ওলামায়ে কেরামের একটি দলের সাথে জান্নাতে দেখে জিজ্ঞাসা করলাম: হযরত ইমাম মালেক বিন আনাস رَضِیَ اللهُ عَنْہُ কোথায়? বললেন: তাঁদের মর্যাদা অনেক উঁচু। আমি জিজ্ঞাসা করলাম: কী কারণে? বললেন: তাঁদের সত্যতার বিনিময়ে। (আত তামহীদ, ১/৫৬)
সত্যতা হলো আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম
হযরত আবু আব্দুল্লাহ রামলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি হযরত মানসুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে স্বপ্নে দেখলাম, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম: আল্লাহ পাক আপনার সাথে কিরুপ আচরণ করেছেন? তিনি বললেন: আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার উপর দয়া করেছেন এবং আমাকে এমনকিছু দান করেছেন যেগুলো পাওয়ার আমার আশা ছিল না। আমি বললাম: ওটা কোন জিনিস যার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের দিকে খুব ভালোভাবে মনোযোগী হয়ে থাকে? তিনি বললেন: সত্যতা।
(ইহইয়াউল উলুম, ৫/১১৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রতীয়মান হলো! সত্যতা এমন একটি আমল যেটা বান্দাকে আল্লাহ পাকের রহমতের উপযুক্ত বানিয়ে দেয়, একইভাবে এটাও বোঝা গেল! মিথ্যা এমন একটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami