Share this link via
Personality Websites!
বলাটা খুব কঠিন আর সত্য থেকে সরে যাওয়াটা খুব সহজ মনে হয়, কিন্তু মনে রাখবেন! যেমনিভাবে বালি দিয়ে তৈরী দালান যেকোন সময় প্রবল বাতাসে ঝুকে পড়ে, তেমনিভাবে মিথ্যার ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়া দালানও কখনো না কখনো ঝুকে পড়বেই। এজন্য যেমনই বিপদ হোক না কেন, যেমন মুসিবতই হোক না কেন, সত্যের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। বাহ্যিকভাবে এটার এমন বরকত প্রকাশিত হয় যে, বান্দা বিস্মিত হয়ে যায়। আসুন! এরকম একটি ঘটনা শ্রবণ করি:
খুবই সাহসিকতার সাথে সত্য বলেছে
বর্ণিত আছে: একদিন হাজ্জাজ বিন ইউসুফ কয়েকজন কয়েদী (Prisoners) কে হত্যা করাচ্ছিলো, একজন কয়েদী দাঁড়িয়ে বলতে লাগল: হে বাদশাহ! তোমার উপর আমার একটি হক রয়েছে। হাজ্জাজ জিজ্ঞাসা করল: সেটা কী? বলতে লাগল: একদিন অমুক ব্যক্তি তোমাকে গালমন্দ করছিল তো আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছিলাম। হাজ্জাজ বলল: এটার সাক্ষী কে? সে বলল: আমি আল্লাহ পাকের ওয়াস্তা দিয়ে বলছি যে, এসব কথাগুলো যে শুনেছিল সে সাক্ষী দিবে। অন্য এক কয়েদী ওঠে বলল: হ্যাঁ! এই ঘটনাটি আমার সামনে হয়েছে। হাজ্জাজ বলল: আগে বন্দীকে মুক্তি দিয়ে দাও, এরপর সাক্ষীকে জিজ্ঞাসা করল: তোমার কিসের বাধা ছিল যে, তুমি এই বন্দীর ন্যায় আমাকে বাঁচাও নাই? সে সত্য বলতে গিয়ে বলল: “বাধা এটা ছিল যে, আমার হৃদয়ে তোমার প্রতি পুরনো শত্রুতা ছিল।” হাজ্জাজ বলল: একেও মুক্তি দিয়ে দাও, কেননা সে অনেক সাহসিকতার সাথে সত্য বলেছে। (ওয়াফিয়াতুল আ’ইয়ান লি ইবনে খলকান, ১/২৮। মিথ্যুক চোর, পৃ:১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami