Share this link via
Personality Websites!
(৫) এক ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরয করল: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমরা খাদেমকে (Servant) কতবার ক্ষমা করব? তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চুপ থাকলেন। সে পুনরায় একই প্রশ্ন করল, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবারও চুপ থাকলেন। যখন তৃতীয়বার প্রশ্ন করল, তখন ইরশাদ করলেন: প্রতিদিন সত্তর (৭০) বার। (তিরমিযী, ৩/৩৮১, হাদীস: ১৯৫৬)
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের আলোকে বলেন: আরবীতে সত্তর (৭০) (Seventy) শব্দটি আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ প্রতিদিন তাকে অনেকবার ক্ষমা করো। এটি ঐ অবস্থায়, যখন গোলামের অজান্তে ভুল হয়ে যায়, নফসের খারাপ অভ্যাসের কারণে না হয়। আর অপরাধও মালিকের ব্যক্তিগত হতে হবে, শরীয়তের বা জাতীয় ও রাষ্ট্রীয় অপরাধ যেন না হয়, কারণ এসব অপরাধ ক্ষমা করা হয় না। (মিরআতুল মানাজীহ, ৫/১৭০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সত্তর (৭০) বার ক্ষমা করা উল্লেখ করার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে, আমরা যেন নিজেদের সহনশীল করি। যত বড় ভুলই হোক না কেন, আমাদের সহনশীলতা ত্যাগ করা উচিত নয়। আজ আমরা দেখি যে, কারো ভুলের জন্য এক-আর্ধ্ববার তো ধৈর্যধারণ করা হয়, কিন্তু যদি পুনরায় ঐ ভুল হয় তবে বাড়িয়ে-চড়িয়ে বদলা নেওয়া হয় এবং কিছু নির্বোধ তো সামান্য বিষয়েই সাথে সাথে রেগে যায়, যেমন; * পছন্দমতো খাবার না পেলে * ছোট বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিলে * কেউ ভুল করে আমাদের নাম্বারে কল করলে * ট্রাফিক জ্যামের সময় কেউ ইমার্জেন্সির কারণে হর্ন বাজালে * ইস্ত্রি ছাড়া
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami