Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এতে কোনো সন্দেহ নেই যে, কোনো মুসলমানের ভুল (Mistake) হয়ে গেলে সহনশীলতার পরিচয় দিয়ে তাকে ক্ষমা করা নফসের জন্য খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু যদি আমরা সহনশীলতা এবং ক্ষমার ফযীলতগুলো নজরে রাখি তবে সহনশীল হওয়া সহজ হয়ে যাবে।
আসুন! সহনশীলতা এবং মানুষকে ক্ষমা করার প্রেরণা তৈরির জন্য এর ফযীলত সম্বলিত ৫টি হাদীস মুবারক শুনি:
(১) প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তিনটি গুণ যে ব্যক্তির মাঝে থাকবে, আল্লাহ পাক (কিয়ামতের দিন) তার হিসাব অত্যন্ত সহজ পদ্ধতিতে নেবেন এবং তাকে নিজের রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ঐ গুণগুলো কী? ইরশাদ করলেন: (১) যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, (২) যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক যুক্ত করো এবং (৩) যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। (আল মু'জামুল আওসাত, ৪/১৮, হাদীস: ৫০৬৪)
(২) ইরশাদ করেন: ইলম শেখার মাধ্যমে আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার মাধ্যমে তৈরি হয় এবং যে কল্যাণ অর্জনের চেষ্টা করে তাকে কল্যাণ দেওয়া হয় আর যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচানো হয়। (তারিখে মদীনা দামেশক, ১৮/৯৮, নাম্বার: ২১৬২)
(৩) ইরশাদ করেন: পাঁচটি কাজ আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর সুন্নাত, তার মধ্যে একটি হলো সহনশীলতা। (মাওসুআতু ইবনে আবিদ দুনিয়া, ২/২৪, হাদীস: ৬)
(৪) ইরশাদ করেন: নিশ্চয়ই মানুষ ধৈর্যের কারণে রোযাদার ও ইবাদতকারীর মর্যাদা লাভ করে। (মাওসুআতু ইবনে আবিদ দুনিয়া, ২/২৭, হাদীস: ৮)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami