Share this link via
Personality Websites!
শয়তান কখনো এটি সহ্য করবে না যে, মুসলমানরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকুক। * একে অপরের কল্যাণকামী হোক। * একে অপরের সম্ভ্রমের হিফাযতকারী হোক। * একে অপরের ভুল উপেক্ষা করুক। * ক্ষমাশীল হোক। * নিজেদের হক ক্ষমা করুক। * একে অপরের অধিকারের প্রতি লক্ষ্য রাখুক। * একে অপরের সাথে সহযোগিতা করুক। বরং * শয়তান তো এটিই চাইবে যে, মুসলমানরা নিজেদের মধ্যে খুব ঝগড়া-বিবাদ করুক। * একে অপরের সম্মানে কাদা ছুড়ুক। * অসভ্যতা ও নোংরা কথা বলুক। * একে অপরকে গালিগালাজ করুক। * যদি কেউ কাউকে একটি থাপ্পড় মারে তবে বদলে অন্যজন যেন দুটি থাপ্পড় বসিয়ে দেয়। * যদি কেউ কাউকে একটি ঘুষি বা লাথি মারে তবে বদলে অন্যজন যেন অনেকগুলো ঘুষি ও লাথি মারে। * যদি বাচ্চার আম্মুর কোনো ভুল হয়ে যায় তবে তাকে যেন প্রাণভরে খোটা দেওয়া হয় এবং লাঞ্ছিত করা হয়। * বংশের কোনো সদস্যের ভুলকে নিজের ইগোর বিষয় বানিয়ে সারাজীবনের জন্য তাকে বয়কট করা। * কর্মচারী বা অধীনস্থের সামান্য ভুলে তাকে প্রাণভরে অপমান করা হোক। * বড় পদমর্যাদার মুসলমান যেন অন্যদের তুচ্ছ জ্ঞান করে ছোটদের পিঁপড়ার সমান মনে করে। মোটকথা! * মুসলমানরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকুক। এখন আমাদের ভাবতে হবে যে, আমরা আমাদের কার্যাবলীতে শয়তানের অনুসরণ করি নাকি আল্লাহ পাকের অনুসরণ করি। শয়তান চায় যে, মুসলমানরা সামান্য বিষয়ে কাটাকাটি বা লড়াইয়ে লিপ্ত হোক, অথচ আল্লাহ পাক এই হুকুম দিয়েছেন যে, মুসলমানরা একে অপরকে ক্ষমা করুক যাতে আল্লাহ পাক তাদের ক্ষমা করেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami