Share this link via
Personality Websites!
এটি এমন এক শ্রেষ্ঠ আমল, যা পালনকারী ভাগ্যবান মুসলমানের নাম আল্লাহ পাকের প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। যেমনটি ৪র্থ পারার সূরা আলে ইমরানের ১৩৪ নাম্বার আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الْكٰظِمِیْنَ الْغَیْظَ وَ الْعَافِیْنَ عَنِ النَّاسِؕ-وَ اللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَۚ(۱۳۴)
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৩৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ক্রোধসংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়।
যেখানে অন্য এক আয়াতে মুবারকায় ক্ষমা করা এবং সবর ও সহনশীলতার শিক্ষা এভাবে দেওয়া হয়েছে; যেমনটি ১৮তম পারার সূরা নূর এর ২২ নাম্বার আয়াতে ইরশাদ হচ্ছে:
وَ لْیَعْفُوْا وَ لْیَصْفَحُوْاؕ-اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْؕ-وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ(۲۲)
(পারা ১৮, সূরা নূর, আয়াত ২২)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ-ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এ কথা পছন্দ করো না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? এবং আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; ক্ষমা করা এবং উপেক্ষা করা আল্লাহ পাকের নিকট ক্ষমা পাওয়ার মাধ্যম এবং এই অভ্যাস আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। এতে কোনো সন্দেহ নেই যে, শয়তান মানুষের আজন্ম শত্রু (Enemy), যেমনটি আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:
اِنَّ الشَّیْطٰنَ یَنْزَغُ بَیْنَهُمْؕ-اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِیْنًا(۵۳)
(পারা ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত ৫৩)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami