Share this link via
Personality Websites!
করে দিতেন। হায়! আমরাও যেন তাঁদের পদাঙ্ক অনুসরণ করে চলি এবং সহনশীলতাকে আমাদের অভ্যাসে পরিণত করি। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর ধৈর্য ও সহনশীলতা
হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ সহ্য করার ক্ষমতায় নিজের উদাহরণ নিজেই ছিলেন। যেমনটি এক ব্যক্তি হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে কটু কথা বলল। কেউ একজন বলল: আপনি চাইলে একে শাস্তি দিতে পারেন। তিনি বললেন: আমার এই ভেবে লজ্জা লাগে যে, আমার প্রজাদের কোনো ভুলের কারণে আমার সহ্য করার ক্ষমতা কমে যাবে। (হিলমে মুয়াবিয়া, পৃষ্ঠা:২২, নাম্বার: ১২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! সাহাবীয়ে রাসূল হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সহ্য করার ক্ষমতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও ধৈর্যশীল হওয়ার প্রেরণা তৈরি করা উচিত, সহনশীল হওয়া উচিত, নিজের মধ্যে নম্রতা এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তোলা উচিত, অন্যদের সাথে সবসময় ভালো আচরণ করা উচিত, অন্যদের উপহার দেওয়ার অভ্যাস গড়া উচিত, এমন অভ্যাসের মাধ্যমে একদিকে যেমন পারস্পরিক সম্পর্ক (Relations) শক্তিশালী এবং ভালবাসা বৃদ্ধি পায়, অন্যদিকে সমাজে এক মনোরম পরিবেশ বজায় থাকে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! সহনশীলতার অর্থ হলো সহ্য করা, রাগ না করা, হিতাহিত জ্ঞান না হারানো। সহনশীলতার সংজ্ঞা এভাবেও দেওয়া হয়েছে যে, রাগের সময় প্রশান্ত ও আশ্বস্ত থাকা। (কিতাবুত তারিফাত, পৃষ্ঠা: ৬৬)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami