Share this link via
Personality Websites!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ আমরা সহনশীলতা সম্পর্কে বয়ান শুনব। হাদীসে মুবারাকায় সহনশীলতা এবং ক্ষমা করার যে ফযীলত এসেছে, তাও বর্ণনা করা হবে। আল্লাহওয়ালাদের সহনশীলতার কিছু ঘটনাও বর্ণনা করা হবে। সহনশীলতার মূল সম্পর্ক হলো রাগ নিয়ন্ত্রণের সাথে, সুতরাং রাগকে নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতিও বর্ণনা করা হবে। আসুন! সবার আগে একটি ঘটনা শুনি:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে ইসলাম কবুল করার জন্য মানুষ উপস্থিত হতো। একদিন ইয়ামেনী বাদশাহদের বংশধর থেকে 'ওয়াইল বিন হুজর' একটি প্রতিনিধি দলের হয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে ইসলাম কবুল করার জন্য উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان তাদের জানালেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিন দিন আগেই তোমাদের আগমনের সংবাদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami