Share this link via
Personality Websites!
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন।
(মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৩০ এপ্রিল ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
নখ কাটার অবশিষ্ট সুন্নাত ও আদব
* পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি বর্ণিত নেই, উত্তম হলো; ডান পায়ের কনিষ্ঠা (অর্থাৎ ছোট আঙ্গুল) থেকে শুরু করে পর্যায়ক্রমে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত নখ কাটা, এরপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে কনিষ্ঠা পর্যন্ত নখ কাটা। (দুররে মুখতার, ৯/৬৭০। ইহইয়াউল উলূম, ১/১৯৩) * গোসল ফরয হওয়া অবস্থায় নখ কাটা মাকরূহ। (আলমগিরী, ৫/৩৫৮) * দাঁত দিয়ে নখ কাটা মাকরূহ এবং এতে শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। (প্রাগুক্ত) * নখ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami